১৯-২৬ ডিসেম্বর ২০১১ পর্যন- দেশের সর্ববৃহত্তম কম্পিউটার মার্কেট মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১১’ শীর্ষক কম্পিউটার মেলা। মেলা অনুষ্ঠিত হচ্ছে নানা আয়োজনের মাধ্যমে। প্রদর্শনীতে বিভিন্ন প্রতিষ্ঠান দিচ্ছে বিশেষ মূল্য ছাড়সহ নানা উপহার।
 
‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১১’ শীর্ষক ৮ দিনব্যাপী বৃহৎ আকারের কম্পিউটার মেলার উদ্বোধনী অনুষ্ঠানের নিউজ কভারেজ প্রসঙ্গে।
 
চতুর্থবারের মতো আগামী ১৯ - ২৬ ডিসেম্বর ২০১১ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১১’ শীর্ষক ৮ দিনব্যাপী বৃহৎ আকারের কম্পিউটার মেলা। দেশের সর্বস্তরের মানুষের মাঝে কম্পিউটারের ব্যাপক ব্যবহার ও তৃণমূল পর্যায়ে এর সুফল ছড়িয়ে দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দিন বদল তথা কাঙ্ক্ষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যেই এই মেলার আয়োজন।
 
 
 
 
 
About Fair

এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে শুরু হচ্ছে ৮ দিনব্যাপি
ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১১

বাংলাদেশে কম্পিউটার ব্যবসার সূতিকাগার হিসেবে খ্যাত রাজধানীর প্রাণকেন্দ্র এলিফ্যান্ট রোড। এই এলিফ্যান্ট রোডের মাল্টিপ্ল্যান সেন্টারে ২০০৫ সালে গড়ে উঠেেেছ স্বতন্ত্র ও বিশেষায়িত কম্পিউটার মার্কেট ‘মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি’। বর্তমানে এ মার্কেট কেবল বাংলাদেশের সর্ব বৃহত্তম কম্পিউটার মার্কেটই নয়, পাশাপাশি দেশের সবচেয়ে পরিচিত ও জনপ্রিয় বিশেষায়িত কম্পিউটার মার্কেট হিসেবে প্রতিষ্ঠিত।

ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১১
প্রতিবছর এই মার্কেটের ব্যবসায়ীদের নিজস্ব উদ্যোগে এখানে আয়োজন করা হয় কম্পিউটার মেলা। Go Green With ICT’-স্লোগানকে ধারণ করে এ বছরও আগামী ১৯ - ২৬ ডিসেম্বর ২০১১ পর্যন- অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১১’ শীর্ষক দিনব্যাপি বৃহৎ কম্পিউটার মেলা। দেশের সর্বস-রের মানুষের মাঝে কম্পিউটারের ব্যাপক ব্যবহার ও এর সুফল ছড়িয়ে দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দিন বদল তথা কাংখিত ডিজিটাল বাংলাদেশ বাস-বায়নের লক্ষ্যেই এই মেলার আয়োজন।

মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি
সম্পূর্ন শীতাতপ নিয়ন্ত্রিত ৪র্থ থেকে ১০ম তলা পর্যন- ৯৬ হাজার বর্গফুট এলাকা জুড়ে এ মার্কেটে প্রায় ৪০০টির মত প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান রয়েছে। এখানে রয়েছে সুপরিসর ২টি ক্যাপসুল লিফট, ২টি প্যাসেঞ্জার লিফট ও মালামাল পরিবহনের জন্য কার্গো লিফট। এছাড়াও ক্রেতাদের উঠানামার জন্য রয়েছে ১০ তলা পর্যন- ৮ জোড়া এসকেলেটর। ১০ তলায় সুবিশাল ফুডকোডে রয়েছে সুলভে মানসম্মত খাদ্যের ব্যাপক সমাহার। রয়েছে মার্কেটের নিজস্ব নিরাপত্তা বাহিনী। মেলার প্রবেশ মুখে বসানো হচ্ছে মেটাল ডিটেক্টর। নকল পণ্য কিনে প্রতারিত হওয়া কিংবা পণ্যের ওয়ারেন্টি ও সার্ভিস সুবিধা না পাওয়ার বিষয়টিকে সর্বাধিক গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এজন্য মার্কেট কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ তদারকি ব্যবস'া।

মেলায় যা যা পাওয়া যাবে
এবারের মেলাকে কেন্দ্র করে আইটি ব্যবসায়ীদের মাঝে ব্যাপক প্রস'ুতি লক্ষ করা গেছে। এ মেলায় বাংলাদেশের শীর্ষ আইসিটি পণ্য আমদানীকারক ও ব্যবসায়ীরা বিশ্বের মানসম্পন্ন ব্র্যান্ডের লেটেস্ট প্রযুক্তি প্রদর্শন করবেন। বছরের শেষ সময় হওয়ায় সারা বিশ্বে বছরের লেটেস্ট টেকনোলজিগুলো মিলবে এখানে। মার্কেটের ব্যবসায়ীরা বছরের অন্যান্য সময়ের চেয়ে বিশেষ মূল্য ছাড়ে পণ্য বেচা কেনার ব্যাপক প্রস'তি নিয়েছেন। প্রতিটি প্রযুক্তি পণ্যে থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার। মেলায় পাওয়া যাবে ব্র্যান্ড পিসি, ক্লোন পিসি, মাউস, কি-বোর্ড, সিডি, সিপকার, ডিভিডি, সিডি রম ড্রাইভ, ওয়াইম্যাক্স ইন্টারনেট সংযোগের নানা অফার, এমপি-থ্রি, এমপি-ফোর, ডিজিটাল ক্যামেরা, প্রিন্টার, স্ক্যানার, বইপত্র ম্যাগাজিন প্রভৃতি। থাকবে মোবাইল ফোনের নানা এক্সেসরিজ থেকে শুরু করে গেমসসহ শিক্ষামূলক নানা সিডি-ভিসিডি। স্বল্পমূল্যে পাওয়া যাবে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ কম্পিউটার, ডিজিটাল ক্যামেরা, এলসিডি মনিটর, টিভিকার্ড, পেনড্রাইভ, মেমোরি কার্ড প্রভৃতি।

মেলার অন্যান্য আয়োজন
মেলায় বিশেষ সুবিধা হিসেবে থাকছে- এবারের মেলায় বিশেষ আয়োজন হিসেবে থাকছে-আইসিটি নিয়ে বিভিন্ন সেমিনার, বিতর্ক প্রতিযোগীতা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা, অনলাইনে সুন্দরবনের জন্য ভোটদানের ব্যবস'া, আইসিটি কুইজ প্রতিযোগীতা, রক্তদান কর্মসূচী, মেলা চলাকালীন সময়ে থাকবে প্রতি ৫ ঘন্টা পর পর প্রবেশ টিকেটের উপর র‌্যাফেল ড্র অনুষ্ঠান, দেশের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান, মডেলদের কোরিওগ্রাফির মাধ্যমে নতুন প্রযুক্তি পণ্যের প্রদর্শনী, ওয়াইম্যাক্স প্রযুক্তির সহায়তায় ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুযোগ। পাশাপাশি সম্পুর্ণ মেলাপ্রাঙ্গণটি হবে ওয়াইফাই জোন এবং মেলায় আগত দর্শক ও অংশগ্রহণকারীরা বিনামূল্যে তা ব্যবহার করতে পারবেন।
এবারের মেলায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে স্কুল কলেজে ছাত্র-ছাত্রীদের ওপর। শিক্ষা পদ্ধতিতে সর্বাধুনিক ও সর্বশেষ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা ও এর সুফল সম্পর্কে ধারণা দিতে মেলা পরিদর্শনের জন্য রাজধানীর বিভিন্ন স্কুল থেকে আয়োজক কমিটির নিজস্ব ব্যবস'াপনায় শিক্ষার্থীদের যাতায়াতের জন্য থাকবে বিশেষ ব্যবস'া। শিক্ষার্থীদের জন্য এবার মেলার প্রবেশ ফ্রি করা হয়েছে।

 

অনুষ্ঠান সূচীঃ

১৯ ডিসেম্বর ২০১১, সোমবার

অনুষ্ঠানের নাম : উদ্বোধনী অনুষ্ঠান
সময় : সকাল ১০.০০ মিনিট

প্রধান অতিথিঃ
ড. হাসান মাহমুদ, এমপি
মন্ত্রী, বন ও পরিবেশ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বিশেষ অতিথিঃ
ব্যারিষ্টার শেখ ফজলে নূর তাপস, এমপি, ঢাকা-১২, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
অধ্যাপক আবু সাইয়িদ, মুক্তিযুদ্ধ সংগঠক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী
এ. কে. আজাদ, সভাপতি, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বারস অফ কমার্স এন্ড ইন্ডাসট্রি (এফবিসিসিআই)
আফতাব উল ইসলাম, চেয়ারম্যান, এসএমই ফাউন্ডেশন
মোসত্মফা জব্বার, সভাপতি, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)
আমির হোসেন খান, চেয়ারম্যান, বাংলাদেশ দোকান মালিক সমিতি
এস. এ. কাদের কিরণ, মহাসচিব, বাংলাদেশ দোকান মালিক সমিতি
চৌধুরী আফতাবুল ইসলাম, হেড অব নিউজ, কালের কণ্ঠ

প্রধান বক্তাঃ
মোসত্মফা মহসীন মন্টু, মুক্তিযুদ্ধকালীন ঢাকা জেলা কমান্ডার, প্রাক্তন সাংসদ ও প্রধান উপদেষ্টা, বৃহত্তর এলিফ্যান্ট রোড দোকান মালিক সমিতি

২১ ডিসেম্বর ২০১১, বুধবার

অনুষ্ঠানের নাম : বিতর্ক প্রতিযোগীতা
সময় : সকাল ১১.০০ টা
অংশগ্রহণে : স্কুল / কলেজ বিতার্কিক দল।
মোট দল : ৬-৮ টি
দলের সদস্য সংখ্যা : ৩ জন

প্রধান অতিথিঃ
জনাব ডঃ মকবুল আহম্মেদ, মহাপরিচালক, জাতীয় গণমাধ্যম ইন্সষ্টিটিউট

বিশেষ অতিথিঃ
ড. সুব্রত কুমার আদিত্য, ফলিত পদার্থ বিজ্ঞান, ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
মির্জা কামরুল হাসান, চেয়ারম্যান, বেলা
সৈয়দা রিজওয়ানা হাসান, নির্বাহী পরিচালক, বেলা

সঞ্চালকঃ
হাসান আহমেদ চৌধুরী কিরন, চেয়ারম্যান, ডিবেট ফর ডেমোক্রেসী

২৩ ডিসেম্বর ২০১১, শুক্রবার

অনুষ্ঠানের নাম : শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা
সময় : সকাল ১১ টা
গ্রুপ বয়স বিষয়
গ্রুপ-ক বয়স ৩-৫ বৎসর বাংলাদেশ
গ্রুপ-খ বয়স ৫-৮ বৎসর মুক্তির সংগ্রাম
গ্রুপ-গ বয়স ৮-১২ বৎসর পরিবেশ

প্রধান অতিথিঃ
ডঃ কাজী আবু জাফর সিদ্দীকী, মহাপরিচালক, বাংলাদেশ টেলিভিশন

 

২৪ ডিসেম্বর ২০১১, শনিবার

অনুষ্ঠানের নাম : সেমিনার
সময় : সকাল ১১.০০ টা

বিশেষ অতিথিঃ
ড. সুরাইয়া পারভীন, কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
মির্জা কামরুল হাসান, চেয়ারম্যান, বেলা
সৈয়দা রিজওয়ানা হাসান, নির্বাহী পরিচালক, বেলা

 

২৬ ডিসেম্বর ২০১১, সোমবার
অনুষ্ঠানের নাম : সমাপনী অনুষ্ঠান
সময় : বিকাল ৫টা
: স্পন্সর, সাংবাদিক ও ফেয়ার কমিটিদের ক্রেষ্ট প্রদান
ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিশেষ অতিথিঃ
ইমদাদুল হক মিলন, বিশিষ্ট কথা সাহিত্যিক ও ভারপ্রাপ্ত সম্পাদক, কালের কণ্ঠ


 
 
News & Events
‘Digital ICT Fair 2011’
Venue: Multiplan Computer City Centre
69-71, New Elephant Road, Dhaka-1205.
Date & Time: 19 to 26 December 2011, Daily 10:00 AM – 8:00 PM
 

‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১১’ এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রাক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

 
Press Release