চতুর্থবারের মতো আগামী ১৯ - ২৬ ডিসেম্বর ২০১১ পর্যন- দেশের সর্ববৃহৎ কম্পিউটার মার্কেট মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১১’ শীর্ষক ৮ দিনব্যাপী বৃহৎ আকারের কম্পিউটার মেলা। দেশের সর্বস-রের মানুষের মাঝে কম্পিউটারের ব্যাপক ব্যবহার ও তৃণমূল পর্যায়ে এর সুফল ছড়িয়ে দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দিন বদল তথা কাঙ্ক্ষিত ডিজিটাল বাংলাদেশ বাস-বায়নের লক্ষ্যেই এই মেলার আয়োজন।
উক্ত মেলার লোগো উন্মোচন উপলক্ষে আগামী ২৮ নভেম্বর ২০১১ সকাল ১১টায়, মার্কেটের ১৪ তলায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনের সংবাদ সংগ্রহের জন্য আপনার জনপ্রিয় মিডিয়া থেকে একজন সাংবাদিক এবং ফটোসাংবাদিককে অ্যাসাইনমেন্ট প্রদান এবং গুরুত্ব সহকারে সংবাদটি প্রকাশ করার জন্য সবিনয় অনুরোধ করছি।
|