চতুর্থবারের মতো আগামী ১৯ - ২৬ ডিসেম্বর ২০১১ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১১’ শীর্ষক ৮ দিনব্যাপী বৃহৎ আকারের কম্পিউটার মেলা। দেশের সর্বস্তরের মানুষের মাঝে কম্পিউটারের ব্যাপক ব্যবহার ও তৃণমূল পর্যায়ে এর সুফল ছড়িয়ে দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দিন বদল তথা কাঙ্ক্ষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যেই এই মেলার আয়োজন। সম্পূর্ন শীতাতপ নিয়ন্ত্রিত ৩য় থেকে ১০ম তলা পর্যন্ত ৯৬ হাজার বর্গফুট এলাকা জুড়ে এ মার্কেটে প্রায় ৪৫০টির অধিক প্রযুক্তিপণ্যের প্রতিষ্ঠান এবার অংশ গ্রহন করছে। এবারের মেলাকে কেন্দ্র করে আইটি ব্যবসায়ীদের মাঝে ব্যাপক প্রস্তুুতি নেওয়া হয়েছে। এ মেলায় বাংলাদেশের শীর্ষ আইসিটি পণ্য আমদানীকারক ও ব্যবসায়ীরা বিশ্বের মানসম্পন্ন ব্র্যান্ডের লেটেস্ট প্রযুক্তি প্রদর্শন করবেন। চলতি বছরের শেষ ও নতুন বছরের শুরু হওয়ায় সারা বিশ্বে বছরের লেটেস্ট টেকনোলজিগুলো মিলবে এখানে। মার্কেটের ব্যবসায়ীরা বছরের অন্যান্য সময়ের চেয়ে বিশেষ মূল্য ছাড়ে পণ্য বেচা কেনার ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। প্রতিটি প্রযুক্তি পণ্যে থাকছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় উপহার। মেলায় স্বল্পমূল্যে পাওয়া যাবে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ কম্পিউটার, ডিজিটাল ক্যামেরা, এলসিডি মনিটর, টিভিকার্ড, পেনড্রাইভ, মেমোরি কার্ডসহ নানা প্রযুক্তিপণ্য। মেলায় বিশেষ আয়োজন হিসেবে থাকছে-আইসিটি নিয়ে বিভিন্ন সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, গেমিং, আইসিটি কুইজ প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি, মেলা চলাকালীন সময়ে প্রতি ৫ ঘন্টা পর পর থাকবে প্রবেশ টিকেটের ওপর র্যাফেল ড্র অনুষ্ঠান, দেশের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্ড়্গৃতিক অনুষ্ঠান, মডেলদের কোরিওগ্রাফির মাধ্যমে নতুন প্রযুক্তি পণ্যের প্রদর্শনী প্রভৃতি। মেলায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে স্ড়্গুল কলেজের ছাত্র-ছাত্রী ও সাংবাদিকদের ওপর। মেলা পরিদর্শনের জন্য রাজধানীর বিভিন্ন স্ড়্গুল থেকে আয়োজক কমিটির নিজস্ব ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যাতায়াতের জন্য থাকবে বিশেষ ব্যবস্থা। শিক্ষার্থী ও সর্বস্তরের সাংবাদিকদেও মেলায় প্রবেশ ফ্রি করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানের সংবাদ সংগ্রহের জন্য আপনার জনপ্রিয় মিডিয়া থেকে একজন সাংবাদিক এবং ফটোসাংবাদিককে অ্যাসাইনমেন্ট প্রদান এবং গুরুত্ব সহকারে সংবাদ প্রচার করার জন্য সবিনয় অনুরোধ করছি।
|