আগামী ১৯-২৬ ডিসেম্বর ২০১১ পর্যন- দেশের সর্ববৃহত্তম কম্পিউটার মার্কেট মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১১’ শীর্ষক কম্পিউটার মেলা। আজ সকাল সাড়ে ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির নিচ তলায় অবসি'ত গোলটেবিল হলে এ উপলক্ষে প্রাক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন মাল্টিপ্ল্যান সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ও ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১১ এর আহ্বায়ক জনাব তৌফিক এহেসান। সংবাদ সম্মেলনে তিনি মেলার উদ্বোধনী অনুষ্ঠানের তথ্যসহ মেলার বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চতুর্থবারের মতো আয়োজিত ডিজিটাল আইসিটি ফেয়ারের এবারের প্রতিপাদ্য বিষয়: Go Green With ICT বিশ্বব্যাপী পরিবেশ বিপর্যয় রোধ এবং সবুজ পৃথিবী সমুন্নত রেখে তথ্য যোগাযোগ প্রযুক্তিকে সার্থকভাবে ব্যবহারের বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপরে বিশেষ গুরুত্বারোপ করে মেলার এবারের শ্লোগানটি গ্রহণ করা হয়েছে বলে জানান মেলার আহ্বায়ক তৌফিক এহেসান।
তিনি আরো বলেন, ‘এবারের মেলাকে কেন্দ্র করে আইটি ব্যবসায়ীদের মাঝে ব্যাপক প্রস'ুতি নেওয়া হয়েছে। এ মেলায় বাংলাদেশের শীর্ষ আইসিটি পণ্য আমদানীকারক ও ব্যবসায়ীরা বিশ্বের মানসম্পন্ন ব্র্যান্ডের লেটেস্ট প্রযুক্তি প্রদর্শন করবেন। চলতি বছরের শেষ ও নতুন বছরের শুরু হওয়ায় সারা বিশ্বে বছরের লেটেস্ট টেকনোলজিগুলো মিলবে এখানে।’ মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টার দেশের আইসিটি পণ্যের চাহিদার শতকরা ৬০ভাগ সরবরাহ করে থাকে।
আটদিন দিন ব্যাপী এই মেলায় অংশগ্রহন করবে দেশের বৃহত্তম আইসিটি মার্কেটের ৪৫০ থেকে ৫০০ টি আইটি প্রতিষ্ঠান। বিশ্বের স্বনামধন্য বিভিন্ন আইসিটি ব্র্যান্ড এই মেলায় পৃষ্ঠপোষকতা করছে। মেলার প্লাটিনাম স্পন্সর: সিটিসেল। কো-স্পন্সর হিসেবে রয়েছে: আভিরা, এসার, এসপি সিলিকন পাওয়ার, ম্যাকগ্রীন, ফুজিটসু, হাই-টেক, ভ্যারিকো। এছাড়াও মেলার ইলেকট্রনিক মিডিয়া পার্টনার হিসেবে থাকছে এটিএন নিউজ, রেডিও পার্টনার রেডিও ফূর্তি, এবং প্রিন্ট মিডিয়া পার্টনার: কালের কন্ঠ। ওয়েব পার্টনার: ই-সফট্।
মেলায় বিশেষ আয়োজন হিসেবে থাকছে-আইসিটি নিয়ে সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও মেলা চলাকালীন সময়ে প্রতি ৫ ঘন্টা পর পর প্রবেশ টিকেটের উপর র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।
মেলার আহ্বায়ক জানান, আগামী ১৯ ডিসেম্বর সকাল দশটায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপসি'ত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বন ও পরিবেশ মন্ত্রী জনাব ড. হাসান মাহমুদ। অনুষ্ঠানের প্রধান বক্তা সাবেক সাংসদ ও বৃহত্তর এলিফ্যান্ট রোড দোকান মালিক সমিতির প্রধান উপদেষ্টা বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব মোস-ফা মহসীন মন্টু। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এমপি, সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ, এফবিসিসিআই এর সভাপতি জনাব এ. কে. আজাদ, এসএমই ফাউন্ডেশন এর চেয়ারম্যান জনাব আফতাব উল ইসলাম, বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) সভাপতি জনাব মোস-ফা জব্বার, বাংলাদেশ দোকান মালিক সমিতির চেয়ারম্যান আমির হোসেন খান, বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব জনাব এস. এ. কাদের কিরণ এবং দৈনিক কালের কণ্ঠের হেড অব নিউজ জনাব চৌধুরী আফতাবুল ইসলাম।
আইসিটি শিল্পকে আরো জীবনমুখী ও সহজলভ্য করা এবং দেশের সার্বিক উন্নয়নের সাথে এর যথাযথ সংযোগ ঘটানোর উপর গুরুত্ব আরোপ করে এই মেলাকে সাজানো হচ্ছে। সম্পূর্ন শীতাতপ নিয়ন্ত্রিত ৩য় থেকে ১০ম তলা পর্যন- ৯৬ হাজার বর্গফুট এলাকা জুড়ে এ মার্কেটে বিশ্বের অত্যাধুনিক সব প্রযুক্তি পণ্যকে দেশের আইটি প্রেমী গ্রাহকের কাছে সুলভ মুল্যে পৌছে দেয়ার অঙ্গিকার ব্যক্ত করেছেন মেলার আয়োজকেরা।
সংবাদ সম্মেলনে আরো উপসি'ত ছিলেন সিটিসেলের হেড অব করপোরেট কমিউনিকেশনস অ্যান্ড পাবলিক রিলেশনস জনাব তসলিম আহমেদ। তিনি জানান, এ মেলায় সিটিসেলের জুম আলট্রা’র বিশেষ প্যাকেজ পাওয়া যাবে। এছাড়াও সংবাদ সম্মেলনে মেলার আয়োজক কমিটির আহ্বায়ক জনাব তৌফিক এহেসান ইভেন্ট ও সেমিনার উপ-কমিটির আহ্বায়ক জনাব ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, লজিষ্টিক উপ-কমিটির আহ্বায়ক জনাব এস. এম. ওয়াহিদুজ্জামান, সিকিউরিটি উপ-কমিটির আহ্বায়ক জনাব মো: নজরুল ইসলাম হাজারী, আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক জনাব মীর রফিকুল ইসলাম (বিল্লু) সকল সদস্য ও দেশের খ্যাতিমান আইসিটি ব্যবসায়ীরা উপসি'ত ছিলেন। মেলার ওয়েব পোর্টালের ঠিকানা: www.digitalictfair.com মেলা সম্পর্কে তথ্য জানতে বা জানাতে যোগাযোগ: info@digitalictfair.com; events@digitalictfair.com
বার্তাপ্রেরক
ইঞ্জিনিয়ার সুব্রত সরকার
সদস্য সচিব, মিডিয়া উপ-কমিটি, ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১১
|