১৯-২৬ ডিসেম্বর ২০১১ পর্যন- দেশের সর্ববৃহত্তম কম্পিউটার মার্কেট মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১১’ শীর্ষক কম্পিউটার মেলা। মেলা অনুষ্ঠিত হচ্ছে নানা আয়োজনের মাধ্যমে। প্রদর্শনীতে বিভিন্ন প্রতিষ্ঠান দিচ্ছে বিশেষ মূল্য ছাড়সহ নানা উপহার।
 
‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১১’ শীর্ষক ৮ দিনব্যাপী বৃহৎ আকারের কম্পিউটার মেলার উদ্বোধনী অনুষ্ঠানের নিউজ কভারেজ প্রসঙ্গে।
 
চতুর্থবারের মতো আগামী ১৯ - ২৬ ডিসেম্বর ২০১১ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১১’ শীর্ষক ৮ দিনব্যাপী বৃহৎ আকারের কম্পিউটার মেলা। দেশের সর্বস্তরের মানুষের মাঝে কম্পিউটারের ব্যাপক ব্যবহার ও তৃণমূল পর্যায়ে এর সুফল ছড়িয়ে দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দিন বদল তথা কাঙ্ক্ষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যেই এই মেলার আয়োজন।
 
 
 
 
 
Press Release
 
আইসিটি ফেয়ার-২০১১’ এর ৩য় দিনে ছিল জমজমাট বিতর্ক প্রতিযোগিতা।
 
মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টারে চলছে ৮দিনব্যাপী ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১১’। আজ ২১ ডিসেম্বর ২০১১ বুধবার মেলার তৃতীয় দিনে বেলা ২ টায় মাল্টিপস্ন্যান সেন্টারের ১৪ তলায় আইসিটি বিষয়ে শিড়্গার্থীদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে রাজধানীর সেরা চারটি কলেজের বিতার্কিকরা অংশ নেয়। ১ম বিতর্কের জন্য নির্ধারিত বিষয় ছিল ‘সবুজ প্রযুক্তি ব্যবহারই পারে পরিবেশ বিপর্যয় থেকে আমাদের বাঁচাতে’। এর পড়্গে অবস'ান নেয় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের বিতার্কিক দল (আরডিএস-২১) এবং বিপড়্গে অবস'ান নেয় ঢাকা নটরডেম কলেজের বিতার্কিক দল (এনডিসি গোল্ড)। আরডিএস-২১ দলের দলনেতা ছিলেন মাহবুবুল ইসলাম। দলের অন্য দুজন হলেন তাহমিন মাহমুদ ও পাভেল রহমান। এনডিসি গোল্ড দলের দলনেতা ছিলেন তৌহিদুর রহমান তুরাগ। দলের অন্য দ’ুজন হলেন এহেতেসামুর রহমান ও মিনহাজ উস সালেকীন ফাহমি। বিজয়ী হয় এনডিসি গোল্ড দল। সেরা বক্তা হন এনডিসি গোল্ড দলের দলনেতা তৌহিদুর রহমান তুরাগ। ২য় বিতর্কের নির্ধারিত বিষয় ছিল ‘কার্বন নিঃসরণ তৃতীয় বিশ্বের দেশগুলোর ভবিষ্যত অর্থনৈতিক বিপর্যয়ের সরচেয়ে বড় কারণ হতে পারে’। এতে ঢাকা ইমপেরিয়াল কলেজ বিতার্কিক দলের বিপড়্গে আদমজী ক্যান্টনমেন্ট কলেজের বিতার্কিক দলকে বিজয়ী ঘোষণা করা হয়। আদমজী ক্যান্টনমেন্ট কলেজের বিতার্কিক দলের দলনেতা ছিলেন জোবায়ের আহমেদ খান। দলের অন্য দু’সদস্যরা হচ্ছেন মোসত্মাফিজ এবং নাহিয়ান ইসলাম পিয়াল। বিতর্কের চূড়ানত্ম পর্বের বিষয় ছিল ‘কার্বন নিঃসরণই পরিবেশ বিপর্যয়ের একমাত্র কারণ’। এতে আদমজী ক্যান্টমেন্ট কলেজ দলের সঙ্গে এনডিসি গোল্ড দলের বিতর্ক জমে ওঠে। *(বিজ্ঞপ্তি পাঠানোর সময় পর্যনত্ম বিতর্ক চলছিল। ফলাফল হওয়া মাত্র পরের মেইলে জানানো হবে।)
বিতর্ক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন হাসান আহমেদ কিরণ। বিচারকের দায়িত্ব পালন করেন এস এম ওয়াহিদুজ্জামান ও নজরম্নল ইসলাম হাজারী। সভাপতিত্ব করেন মাল্টিপস্ন্যান সেন্টার দোকান মালিক সমিতির সেক্রেটারি ও মেলার ইভেন্টস সাব কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সুব্রত সরকার।
এদিকে গতকাল মেলার তৃতীয় দিনে মার্কেটের দোকানগুলোতে ক্রেতা ও দর্শকদের ব্যাপক সমাগম লড়্গ্য করা গেছে। দোকান মালিকরা জানিয়েছেন, গত দু’দিনের তুলনায় গতকাল মেলার বিক্রি ছিল আরো ভালো। তাঁরা আশা করছেন, প্রযুক্তিপ্রেমীরা সবাই মেলা পরিদর্শনে আসবেন। মেলায় প্রায় প্রতিটি প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের প্রযুক্তি পণ্যের ওপরে সর্বনিম্ন ৫ শতাংশ থেকে ৩০ শতাংশ পর্যনত্ম ছাড় দিচ্ছে।
চতুর্থবারের মতো আয়োজিত ডিজিটাল আইসিটি ফেয়ারের এবারের প্রতিপাদ্য বিষয়: Go Green With ICT। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যনত্ম মেলা চলবে। মেলার সমাপনী আগামী ২৬ ডিসেম্বর।
এছাড়াও পরবর্তীতে ডিজিটাল আইসিটি মেলায় বিশেষ আয়োজন হিসেবে থাকছে-আইসিটি নিয়ে সেমিনার, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, রক্তদান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও ছাত্র-ছাত্রীদের জন্য গেমিং জোন সব সময় উন্মুক্ত রাখা হয়েছে। এছাড়াও মেলা চলাকালীন সময়ে প্রতি ৫ ঘন্টা পর পর প্রবেশ টিকেটের উপর র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। মেলার প্রবেশ টিকেটের মূল্য দশ টাকা মাত্র। ছাত্র-ছাত্রী ও সর্বসত্মরের সাংবাদিকদের জন্য মেলায় প্রবেশ উন্মুক্ত রাখা হয়েছে।
 
News & Events
‘Digital ICT Fair 2011’
Venue: Multiplan Computer City Centre
69-71, New Elephant Road, Dhaka-1205.
Date & Time: 19 to 26 December 2011, Daily 10:00 AM – 8:00 PM
 

‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১১’ এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রাক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

 
Press Release