১৯-২৬ ডিসেম্বর ২০১১ পর্যন- দেশের সর্ববৃহত্তম কম্পিউটার মার্কেট মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১১’ শীর্ষক কম্পিউটার মেলা। মেলা অনুষ্ঠিত হচ্ছে নানা আয়োজনের মাধ্যমে। প্রদর্শনীতে বিভিন্ন প্রতিষ্ঠান দিচ্ছে বিশেষ মূল্য ছাড়সহ নানা উপহার।
 
‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১১’ শীর্ষক ৮ দিনব্যাপী বৃহৎ আকারের কম্পিউটার মেলার উদ্বোধনী অনুষ্ঠানের নিউজ কভারেজ প্রসঙ্গে।
 
চতুর্থবারের মতো আগামী ১৯ - ২৬ ডিসেম্বর ২০১১ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১১’ শীর্ষক ৮ দিনব্যাপী বৃহৎ আকারের কম্পিউটার মেলা। দেশের সর্বস্তরের মানুষের মাঝে কম্পিউটারের ব্যাপক ব্যবহার ও তৃণমূল পর্যায়ে এর সুফল ছড়িয়ে দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দিন বদল তথা কাঙ্ক্ষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যেই এই মেলার আয়োজন।
 
 
 
 
 
Press Release
 
‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১১’ এর চতুর্থ দিনে ডিসকাউন্ট অফারের খোঁজে খবর।
 
Go Green With ICT এই শেস্নাগান নিয়ে মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টারে ১৯ ডিসেম্বর থেকে শুরম্ন হওয়া ৮দিনের ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১১’-এর চতুর্থ দিনে আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ডিসকান্ট অফারের খোঁজে মেলায় ক্রেতাদের ব্যসত্মতা লড়্গ্য করা গেছে। আজও মার্কেটের স্টলগুলোতে ক্রেতা ও দর্শকদের ভিড় করতে দেখা গেছে। দোকান মালিকরা জানিয়েছেন, মেলার বিক্রি প্রতিদিনই আশানুরূপ বৃদ্ধি পাচ্ছে। তাঁরা আশা করছেন, প্রযুক্তিপ্রেমীরা সবাই মেলা পরিদর্শনে আসবেন। মেলায় প্রায় প্রতিটি প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের প্রযুক্তি পণ্যের ওপরে সর্বনিম্ন ৫ শতাংশ থেকে ৩০ শতাংশ পর্যনত্ম ছাড় দিচ্ছে। মেলার সমাপনী আগামী ২৬ ডিসেম্বর।
মেলায় এবারের বিশেষ অফারগুলোর মধ্যে লেভেল -৭ এ সুহৃদ কম্পিউটার লিমিটেড দিচ্ছে ‘ইকোনমি পিসি’ প্যাকেজে সর্বনিম্ন ৮হাজার ৯শ ৯৯ টাকায় ডেক্সটপ কম্পিউটার। এই প্যাকেজে সুহৃদের আরো দুটি ডেক্সটপ কম্পিউটার অফার রয়েছে ৯,৯৯৯ টাকা এবং ১১,৯৯৯ টাকায়। এছাড়া মেলায় সুহৃদের অফিস ও হোম পিসি পাওয়া যাবে বিশেষ ডিসকাউন্ট অফারে। মেলা উপলড়্গে লেভেল ৯-এ নিট আইটিতেও বিশেষ প্যাকেজে ডেক্সটপ কম্পিউটার পাওয়া যাবে ৮,৯৯৯/- ও ১১,৯৯৯/- টাকায়। লেভেল-৭ এ কম্পিউটার সোর্স সিস্টেমও দিচ্ছে ৯ হাজার ৯শ ৯৯ টাকায় দিচ্ছে ডেক্সটপ কম্পিউটার। একই তলায় ক্রিয়েটিভ কম্পিউটার দিচ্ছে এলসিডি মনিটরসহ ১৬ হাজার টাকায় ডেক্সটপ কম্পিউটার। স্টার টেক এ্যন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডে ( লেভেল-৯) পাওয়া যাবে ১০,৫০০/- ও ১০,৯০০/- টাকা দামেরসহ বিভিন্ন দামের ডেক্সটপ কম্পিউটার। এখানে প্রতিটি কম্পিউটারের সঙ্গে পাচ্ছেন একটি ৪জিবি পেনড্রাইভ ফ্রি। মিডফেইজ আইটি লিমিটেড ( লেভেল-৯) মেলায় দিচ্ছে লেনেভো ল্যাপটপ এর সঙ্গে ক্যামেরা ফ্রি। এমএসআই ল্যাপটপের সঙ্গে ৪জি পেনড্রাইভ ফ্রি এবং ডেক্সটপ সিপিউর সঙ্গে ইন্টারনেট মডেম ফ্রি। এই অফার চলবে মেলা চলাকালীন সময় পর্যনত্ম।
মেলার পস্নাটিনাম স্পন্সর হিসেবে জুম আলট্রার বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে সিটিসেল। যে কোন দোকানে একটি ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার কিনে ৫০০ টাকা রিচার্জ করলেই পাওয়া যাবে ১টি প্রি পেইড সংযোগসহ জুম আলট্রামোডেম। এই প্যাকেজে আরো থাকছে ১ মাসের সাবস্ক্রিপশন ফি ফ্রি, ১.৫ গুণ পর্যনত্ম বেশি স্পিড ও ১ জিবি অতিরিক্ত ইউসেজ এর সুবিধা। মেলায় কিউবির পড়্গ থেকে দেওয়া হয়েছে বিশেষ অফার। কিউবির মডেম কিনলে তার সঙ্গে পাওয়া যাচ্ছে ৫টি গেম ডিভিডি বা ৫টি মুভি ডিভিডি বা ৫টি সফ্‌টওয়্যার ডিভিডি অথবা সত্যজিৎ রায়ের ৩০টি মুভি কালেকশন বক্স একদম ফ্রি। আজ কম্পিউটার সলিউশন এর পড়্গ থেকে সন্ধ্যা সাতটায় করা হবে র‌্যাফেল ড্র। ড্র তে থাকবে আকর্ষণীয় পুরস্কার।
ডিজিটাল আইসিটি মেলায় বিশেষ আয়োজন হিসেবে আগামীকাল শুক্রবার থাকছে- শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও রক্তদান কর্মসূচি। পরবর্তীতে থাকবে আইসিটি নিয়ে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও ছাত্র-ছাত্রীদের জন্য গেমিং জোন সব সময় উন্মুক্ত রাখা হয়েছে। এছাড়াও মেলা চলাকালীন সময়ে প্রতি ৫ ঘণ্টা পর পর প্রবেশ টিকেটের উপর র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। মেলার প্রবেশ টিকেটের মূল্য দশ টাকা মাত্র। ছাত্র-ছাত্রী ও সর্বসত্মরের সাংবাদিকদের জন্য মেলায় প্রবেশ উন্মুক্ত রাখা হয়েছে।
 
News & Events
‘Digital ICT Fair 2011’
Venue: Multiplan Computer City Centre
69-71, New Elephant Road, Dhaka-1205.
Date & Time: 19 to 26 December 2011, Daily 10:00 AM – 8:00 PM
 

‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১১’ এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রাক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

 
Press Release