১৯-২৬ ডিসেম্বর ২০১১ পর্যন- দেশের সর্ববৃহত্তম কম্পিউটার মার্কেট মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১১’ শীর্ষক কম্পিউটার মেলা। মেলা অনুষ্ঠিত হচ্ছে নানা আয়োজনের মাধ্যমে। প্রদর্শনীতে বিভিন্ন প্রতিষ্ঠান দিচ্ছে বিশেষ মূল্য ছাড়সহ নানা উপহার।
 
‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১১’ শীর্ষক ৮ দিনব্যাপী বৃহৎ আকারের কম্পিউটার মেলার উদ্বোধনী অনুষ্ঠানের নিউজ কভারেজ প্রসঙ্গে।
 
চতুর্থবারের মতো আগামী ১৯ - ২৬ ডিসেম্বর ২০১১ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১১’ শীর্ষক ৮ দিনব্যাপী বৃহৎ আকারের কম্পিউটার মেলা। দেশের সর্বস্তরের মানুষের মাঝে কম্পিউটারের ব্যাপক ব্যবহার ও তৃণমূল পর্যায়ে এর সুফল ছড়িয়ে দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দিন বদল তথা কাঙ্ক্ষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যেই এই মেলার আয়োজন।
 
 
 
 
 
Press Release
 
‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১১’ এর ৫ম দিনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল তথ্য প্রযুক্তি বিষয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
 
মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টারে চলছে ৮দিনব্যাপী ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১১’। আজ ২৩ ডিসেম্বর ২০১১ শুক্রবার মেলার পঞ্চম দিনে সকাল ১১ টায় মাল্টিপ্ল্যান সেন্টারের ১৪ তলায় অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। হিমেল বাতাস ও তীব্র শীত উপেক্ষা করে রাজধানীর বিভিন্ন এলাকা ও পার্শ্ববর্তী জেলাগুলো থেকে আগত শিশুরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। শুরুতে প্রতিযোগী শিশুদের তিনটি বয়স গ্রুপে বিভক্ত করা হয়। এরপর তাঁরা নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের ইচ্ছা অনুসারে ছবি আঁকে। এ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দি সিটি ব্যাংক লিমিটেডে এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক মইনুদ্দিন। বিশেষ অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের অধ্যাপক আবুল বারাক অলভী, এটিএন নিউজের হেড অব নিউজ মুন্নী সাহা ও রুহুল আমিন। পুরস্কার বিতরণি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাল্টিপ্ল্যান সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ও ডিজিটাল আইসিটি ফেয়ার এর আহ্বায়ক তৌফিক এহ্সোন। স্বাগত বক্তব্য দেন আইসিটি ফেয়ার ইভেন্ট সাব কমিটির সদস্য ও মাল্টিপ্ল্রান সেন্টার দোকান মালিক সমিতির কোষাধ্যক্ষ নজরুল ইসলাম হাজারী। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন মেলার সদস্য সচিব ও মাল্টিপ্ল্যান দোকান মালিক সমিতির সদস্য সচিব ইঞ্জিনিয়ার সুব্রত সরকার। প্রতিযোগিতায় ক গ্রুপে প্রথম হয ওয়ারিশা বিনতে বশীর, দ্বিতীয় হয় ফারিনা জাহান অর্পিতা, ৩য় হয় নাযাহ সুলতান সপ্তর্ষী। খ গ্রুপে প্রথম হয় অঙ্কুর শাহ, দ্বিতীয় হয় ফাহমিদা জাহান অর্পা এবং ৩য় স্থান লাভ করে তাসনুভা শাহরিণ। গ গ্রুওপ প্রথম হয় নীতু সাহা, ২য় স্থান লাভ করে যুগ্মভাবে আল ইসলাম বিন বশীর ও আমরিন শাহরিয়ার। ৩য় হয় অর্ণিকা তাহসীন বর্ষা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এক বছর বয়সের সর্ব কনিষ্ঠ প্রতিযোগী মাইশা মাহজাবিন এবং বুদ্ধি প্রতিবন্ধী শিশু আসিফ হাসান অনিকে বিশেষ পুরষ্কার দেওয়া হয়। এছাড়াও প্রতিযোগিতায় অংশ নেয়া প্রত্যেক শিশুকে সার্টিফিকেট বিতরণ করা হয়। শিশুদের অভিভাবকরা ছাড়াও মেলায় অভ্যাগত বিপুল দর্শক প্রতিযোগিতা উপভোগ করেন।
এদিকে গতকাল শুক্রবার ছুটির দিন হওয়ায় মার্কেটের দোকানগুলোতে ক্রেতা ও দর্শকদের ব্যাপক সমাগম লক্ষ্য করা গেছে। দোকান মালিকরা জানিয়েছেন, মেলা পুরোপুরি জমে উঠেছে। মেলার বিক্রি ছিল আরো ভালো। তাঁরা আশা করছেন, বাকি দিনগুলোতে প্রযুক্তিপ্রেমীরা সবাই মেলা পরিদর্শনে আসবেন। মেলায় প্রায় প্রতিটি প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের প্রযুক্তি পণ্যের ওপরে সর্বনিম্ন ৫ শতাংশ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। মেলায় পারফেক্ট কম্পিউটারে ( লেভেল ৮) সর্বনিম্ন ৭ হাজার ৭০০ টাকায় ডেস্কটপ কম্পিউটার পাওয়া যাচ্ছে। সঙ্গে ফ্রি পাওয়া যাচ্ছে ৪ জিবি পেনড্রাইভ। চতুর্থবারের মতো আয়োজিত ডিজিটাল আইসিটি ফেয়ারের এবারের প্রতিপাদ্য বিষয়: Go Green With ICT। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলার সমাপনী আগামী ২৬ ডিসেম্বর।
আগামীকাল মেলার ৬ষ্ঠ দিনের বিশেষ আয়োজন হিসেবে থাকছে আইসিটি নিয়ে সেমিনার। এছাড়াও প্রতিদিন থাকছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফ্রি মেলা পরিদর্শন ও রক্তদান কর্মসূচি। এছাড়াও ছাত্র-ছাত্রীদের জন্য গেমিং জোন সব সময় উন্মুক্ত রাখা হয়েছে। এছাড়াও মেলা চলাকালীন সময়ে প্রতি ৫ ঘন্টা পর পর প্রবেশ টিকেটের উপর র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। মেলার প্রবেশ টিকেটের মূল্য দশ টাকা মাত্র। ছাত্র-ছাত্রীদের জন্য মেলায় প্রবেশ উন্মুক্ত রাখা হয়েছে। মেলার ওয়েব পোর্টালের ঠিকানা: www.digitalictfair.com.
মেলা সম্পর্কে তথ্য জানতে যোগাযোগ:
info@digitalictfair.com; events@digitalictfair.com  
 
News & Events
‘Digital ICT Fair 2011’
Venue: Multiplan Computer City Centre
69-71, New Elephant Road, Dhaka-1205.
Date & Time: 19 to 26 December 2011, Daily 10:00 AM – 8:00 PM
 

‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১১’ এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রাক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

 
Press Release