১৯-২৬ ডিসেম্বর ২০১১ পর্যন- দেশের সর্ববৃহত্তম কম্পিউটার মার্কেট মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১১’ শীর্ষক কম্পিউটার মেলা। মেলা অনুষ্ঠিত হচ্ছে নানা আয়োজনের মাধ্যমে। প্রদর্শনীতে বিভিন্ন প্রতিষ্ঠান দিচ্ছে বিশেষ মূল্য ছাড়সহ নানা উপহার।
 
‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১১’ শীর্ষক ৮ দিনব্যাপী বৃহৎ আকারের কম্পিউটার মেলার উদ্বোধনী অনুষ্ঠানের নিউজ কভারেজ প্রসঙ্গে।
 
চতুর্থবারের মতো আগামী ১৯ - ২৬ ডিসেম্বর ২০১১ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১১’ শীর্ষক ৮ দিনব্যাপী বৃহৎ আকারের কম্পিউটার মেলা। দেশের সর্বস্তরের মানুষের মাঝে কম্পিউটারের ব্যাপক ব্যবহার ও তৃণমূল পর্যায়ে এর সুফল ছড়িয়ে দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দিন বদল তথা কাঙ্ক্ষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যেই এই মেলার আয়োজন।
 
 
 
 
 
Press Release
 
‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১১’ এর ৭ম দিনে অনুষ্ঠিত হল মাইক্রোল্যাবের সৌজন্যে ডিজে পার্টি
 

মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টারে চলছে ৮দিনব্যাপী ‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১১’। আগামীকাল সোমবার ২৬ ডিসেম্বর এই মেলার পর্দা নামবে। এর আগে আজ ২৫ ডিসেম্বর ২০১১ রবিবার মেলার ৭ম দিনে সন্ধ্যা ৬টায় মাল্টিপ্ল্যান সেন্টারের ১৪ তলায় অনুষ্ঠিত হয় মাইক্রোল্যাবের সৌজন্যে ডিজে পার্টি। অনুষ্ঠানটির আয়োজন করে কম্পিউটার সোর্স। ডিজে পিয়ান ও তার সঙ্গীদের মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলে।
এদিকে গতকাল মেলায় ক্রেতা ও দর্শকদের ব্যাপক সমাগম লক্ষ্য করা গেছে। দোকান মালিকরা জানিয়েছেন, মেলা পুরোপুরি জমে উঠেছে। সবাই শেষ মুহুর্তের কেনাকাটায় ব্যস্ত ছিলেন। মেলায় প্রায় প্রতিটি প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের প্রযুক্তি পণ্যের ওপরে সর্বনিম্ন ৫ শতাংশ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। চতুর্থবারের মতো আয়োজিত ডিজিটাল আইসিটি ফেয়ারের এবারের প্রতিপাদ্য বিষয়: Go Green With ICT। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।
আগামীকাল মেলার সমাপনী অনুষ্ঠান শুরু হবে কিলে ৫টায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন কালের কণ্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক বিশিষ্ট কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন। সভাপতিত্ব করবেন মাল্টিপ্ল্যান সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ও মেলোর আহবায়ক তৌফিক এহ্সোন। অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়া ও সাংবাদিকদের ক্রেস্ট প্রদান করা হবে। মেলার শেষ দিনেও থাকছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ফ্রি মেলা পরিদর্শন ও রক্তদান কর্মসূচি। এছাড়াও ছাত্র-ছাত্রীদের জন্য গেমিং জোন সব সময় উন্মুক্ত রাখা হয়েছে। এছাড়াও মেলা চলাকালীন সময়ে প্রতি ৫ ঘন্টা পর পর প্রবেশ টিকেটের উপর র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হচ্ছে। মেলার প্রবেশ টিকেটের মূল্য দশ টাকা মাত্র। ছাত্র-ছাত্রীদের জন্য মেলায় প্রবেশ উন্মুক্ত রাখা হয়েছে।
মেলার ওয়েব পোর্টালের ঠিকানা: www.digitalictfair.com.
মেলা সম্পর্কে তথ্য জানতে যোগাযোগ:
info@digitalictfair.com; events@digitalictfair.com 

 
 
News & Events
‘Digital ICT Fair 2011’
Venue: Multiplan Computer City Centre
69-71, New Elephant Road, Dhaka-1205.
Date & Time: 19 to 26 December 2011, Daily 10:00 AM – 8:00 PM
 

‘ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১১’ এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত প্রাক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

 
Press Release